মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনল ফিফা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেসক্ : আগেই বলা হয়েছিল, কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসবে। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো। বৃহস্পতিবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দিয়েছে, একদিন এগিয়ে আনা হয়েছে কাতার বিশ্বকাপ। ২১ নভেম্বরের বদলে ২০ নভেম্বর পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। অর্থাৎ ফিফার এ ঘোষণার পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি একদিন এগিয়ে এলো। ফলে বিশ্বকাপের সময় একদিন বেড়ে গেল। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ২৮ দিনে, যা হবে ২৯ দিনে। সে হিসাবে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

প্রথম ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগের সূচি অনুসারে প্রথম ম্যাচটি হতো সেনেগাল আর নেদারল্যান্ডসের। সেটি ২১ নভেম্বরেই হবে। সূচি অনুযায়ী এদিন ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপের দুই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-ইরান ও যুক্তরাষ্ট্র-ওয়েলস।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে গঠিত এই ব্যুরোয় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিন এগিয়ে আনার কারণও জানিয়েছে ফিফা। সংস্থাটি বলছে, ‘এই পরিবর্তন দিয়ে বিশ্বকাপের শুরু নিয়ে চলে আসা ঐতিহ্যকে ধরে রাখা হলো। ২০০৬ সাল থেকে বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী উদ্বোধনী ম্যাচটি সাধারণত স্বাগতিক বা শিরোপাধারীদেরই হয়ে থাকে। ’

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit