শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আশুলিয়ায় ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি  
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান পরিচালনা করে অনুমোদনহীন ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ ঘোষণা করেছে সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরের দিকে সাভার  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধন না থাকায় ও ভুল রিপোর্ট করার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা জানতে পেরে তদন্ত কমিটি গঠন করে বৃহস্পতিবার অভিযান পরিচালনা কালে আশুলিয়ার শের-আলী মার্কেট এলাকার মোল্লা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স তালাবদ্ধ থাকার কারণে তালার উপরে সিলগালা করা হয়। পাশাপাশি হক মার্কেট এলাকার আমীর ডায়াগনস্টিক সেন্টারের কোন নিবন্ধন, ডাক্তার ও প্যাথলজিস্ট না থাকার কারণসহ  রি-এজেন্টের ২০১৯ সালে ও ২০২১ সালে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিধি-মোতাবেক প্রতিষ্ঠান চালাতে পারে না। যে কারণে ঐ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা যখন প্রয়োজনীয় কাগজপত্র আমাদের দেখাতে পারবে তখন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, বৃহস্পতিবার  উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন না থাকায় ২টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে বলেও।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit