শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

চৌগাছায় হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র পেল প্রাথমিক শিক্ষার্থীরা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) আট শিশুকে হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১১ আগস্ট এ হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় ঘোষাল, কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি নূর ই আলম মুক্তিসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরা ।

এ সময় পৌর শহরের ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শাহানাজ সাদিয়াকে শ্রবণযন্ত্র এবং জিওলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রী চন্দন কুমার, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভজিৎ দাস, সুরঞ্জিত দাস, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরমান, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাজিদ হাসান, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমি, নিউআড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম খাতুনকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়।

দুই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সুভজিৎ ও সুরঞ্জিতের মা’ রেখা রাণি বলেন, দিনআনা দিন খাওয়ার সংসার আমার। সংসারে দুটি বাচ্চাই প্রতিবন্ধী। ওরা স্কুলেও যায়। তবে প্রতিবন্ধী হওয়ায় ঠিকভাবে যেতে পারে না। অভাবের সংসারে দুটি হুইল চেয়ার কেনা আমার পক্ষে অসম্ভব। আজ এই দুটি হুইল চেয়ার পাওয়ায় আমার বাচ্চাদুটি একটু হলেও স্বাচ্ছন্দে স্কুলে যেতে পারবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অ্যাস্সিটিভ ডিভাইস প্রদান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে এই হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit