বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

র‌্যাংকিংয়ে তাইজুলের উন্নতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিং করে র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাইজুল ইসলাম। বুধবার (১০ আগস্ট) সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরে দ্বিতীয় ম্যচে ১ উইকেট নেওয়া তাইজুল ইসলাম এগিয়েছেন ১০ ধাপ। ক্যারিয়ারসেরা ৭১তম স্থানে উঠে এসেছেন এই স্পিনার।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বরাবরের মতোই ১৬তম স্থানে রয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি হাঁকানো তামিম ইকবাল। এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। সমান ধাপ এগিয়ে ৩৫তম স্থানে মাহমুুল্লাহর অবস্থান। অপরদিকে দুই ধাপ পিছিয়েছেন মুশফিক। ১৯তম স্থানে রয়েছেন তিনি। এক ধাপ পিছিয়েছেন সাকিব অবস্থান করছেন ৩০তম স্থানে।

বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ স্থান রয়েছেন তিনি। সেরা দশে এই স্পিনার ছাড়া বাংলাদেশের আর কোনো বোলার নেই। দুই ধাপ পিছিয়ে সাকিব ১৪তম ও মুস্তাফিজুর রহমান ১৬তম স্থানে রয়েছেন। তাসকিন আহমেদ চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২তম স্থানে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit