রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

পৃথিবীর শুষ্কতম স্থানে ১০০০ বছর পর বন্যা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেবাদা সীমান্তঘেঁষা এলাকার বিশ্বের শুষ্কতম অঞ্চলের পরিচিতি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে।

১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ৯ বছর ধরে বিশ্ব রেকর্ড ছিল। সেন্টিগ্রেডের হিসেবে যেটা প্রায় ৫৪ ডিগ্রি!খবর দ্যা গার্ডিয়ানের।

গত এক শতক ধরে বিশ্বের ভয়াবহতম জায়গাগুলির তালিকায় রয়েছে এর নাম। বিশ্বের উষ্ণতম সেই স্থান এবার ভাসল বন্যায়!গত শুক্রবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে এখানে আকস্মিক বন্যা দেখা দেয়।

গত ১০০০ বছরে চতুর্থ বার বন্যা পরিস্থিতি তৈরি হল ডেথ ভ্যালিতে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বান্যা দেখা দেয় ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা।

গত ৮৬ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ডেথ ভ্যালিতে বৃষ্টি হল। গত শতাব্দীতে দু’বার বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এই উপত্যকা।

আর এবার প্রচণ্ড বৃষ্টিতে দেখা দিল আকস্মিক বন্যা। এর ফলে ‘ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের’ মধ্যে গত কয়েক দিনে এক হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন।

ভেসে গেছে বেশ কিছু যানবাহন। পুরো এলাকা থকথকে কাদায় ভরে যাওয়ায় উদ্ধারের কাজে দেরি হচ্ছে বলে ক্যালিফোর্নিয়া প্রশাসন জানিয়েছে।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit