রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

খাগড়াছড়ি রিজিয়ন ১০৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃওি ও সার্টিফিকেট  প্রদান করেছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৭১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রেখে পার্বত্যাঞ্চলে  সেনাবাহিনী মানবতার কল্যাণে  দীর্ঘদিন  ধরে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায়  বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চিফ মং প্রু সেইন শীর্ষক  ধর্ম-বর্ণ গোষ্ঠী নির্বিশেষে  সাতটি জোন হতে মেধাবী ১০৩ জন শিক্ষার্থীদের মাঝে,শিক্ষাবৃওি ও সার্টিফিকেট প্রদান  অনুষ্ঠান অনুষ্ঠিত। 
বুধবার (১০ আগষ্ট ২০২২ইং)সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সেনানিবাসে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে,বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চিফ মং প্রু সেইন শিক্ষাবৃওি ও সার্টিফিকেট প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল এিপুরা,এমপি।
খাগড়াছড়ি রিজিয়নের (জি টু আই)মেজর  মো:জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য  মিজ বাসন্তী চাকমা,খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার,  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম,  খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্নেল সরদার ইশতিয়াক আহমেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি মং সার্কেল সাচিং প্রু চৌধুরী প্রমুখ।

সর্বমোট ১০৩ জনকে শিক্ষার্থীকে  উপবৃত্তি  ও সার্টিফিকেট প্রদান  করা হয়েছে। (এসএসসি-৮০ জন.(২০০০ হাজার টাকা) এইচএসসি -২৩(৩০০০ হাজার টাকা) বীর মুক্তিযুদ্ধা মং প্রু সেইন, তৎকালীন  মং সার্কেল চীফ নিজের সর্বস্ব ত্যাগ করে মাতৃভূমির জন্য যে নিদর্শন স্থাপন করেছেন তা বর্তমান যুগের শিক্ষার্থী ও বিদ্যানুরাগীদের জন্য অনুকরণীয়। বক্তারা বলেন,মাতৃভূমির জন্য তার অসামান্য অবদান এবং মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক মং সার্কেল চীফ মং প্রু সাইন বাহাদুর শিক্ষাবৃত্তির প্রবর্তন করা হয়। অত্র রিজিয়ন কর্তৃক ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো  শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট   প্রদান করা হয়। 

ভবিষ্যতে,  এই শিক্ষাবৃত্তি বৃদ্ধির মাধ্যমে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি মেধাবী শিক্ষার্থী কে বিশেষ সম্মাননায় ভূষিত করার প্রয়াস অব্যাহত থাকবে। এর পাশাপাশি গরিব এবং অসহায় শিক্ষার্থীরা যেন শিক্ষার সমান সুযোগ পাই তা নিশ্চিতকরণের জন্য যথাযথ  ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধ এবং জাতীয় চিন্তা ধারাকে সুদুরপ্রসারি পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়িত করা ও মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা কে সমুন্নত রাখার জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার প্রক্রিয়াও পূর্বের ন্যায় অব্যাহত থাকবে। খাগড়াছড়ি জেলা সহ অএ ব্রিগেডের সকল অফিসার সহ ০৭ টি জোন থেকে আগত ২১ জন হেডম্যান কারবারি, অভিভাবকগন ও রাজনৈতিক  ব্যাক্তি বর্গ   উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit