শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জিম্বাবুয়ের লক্ষ্য ২৫৭, ধোলাই এড়াতে পারবে বাংলাদেশ?

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে হেরে জিম্বাবুয়ের কাছে এরই মধ্যে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হারারেতে আজকের তৃতীয় ও শেষ ওয়ানডেটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। মান বাঁচানোর মিশনে নেমে জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

অধিনায়ক তামিম ইকবাল ৩০ বলে ১৯ রান করে রান আউটের শিকার হন। এরপর রানের খাতা খুলতে পারেননি শান্ত ও মুশফিক। শান্ত পেয়েছেন ‘গোল্ডেন ডাক’, আর তিন বলে কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন মুশি। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। পাঁচে নেমে ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন মাহমুদ উল্লাহ। ৭১ বলে ৭৬ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর পঞ্চম উইকেটে আফিফ-মাহমুদ উল্লাহ গড়েন ৪৯ রানের জুটি। দলীয় ১৭৩ রানে বিদায় নেন রিয়াদ। ৬৯ বলে মাত্র তিনটি চারের সাহায্যে ৩৯ রান করেন তিনি।

এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অনড় থাকেন আফিফ। শেষ পর্যন্ত ৮১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন আফিক। ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৫৬-তে। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স ও লুক জোঙ্গে দুটি উইকেট নেন। ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে সর্বশেষ ২০০১ সালে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। আজ হেরে গেলেই জিম্বাবুয়ের কাছে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা পাবে টাইগাররা।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit