বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৫৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল নারী ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থার মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা মো. শাহগীর আলম এসব বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ভিকারুন নেছা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জেলার ৬৪ জন নারীর মাঝে সেলাই মেশিন এবং ৩৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ১০ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্যতিক্রমি আয়োজন করা হয়। সেখানে পাসপোর্ট জমা দিতে আসা প্রত্যেক গ্রাহককে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা। বিষয়টি গ্রাহকদের মাঝেও সাড়া দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit