বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ টনকি থেকে রাস্তার সোলার স্টিক লাইট চুরি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ টনকি থেকে কর্মমঠ যাওয়ার রাস্তার পাশে সরকারি ও ব্যাক্তিগত উদ্যোগে পথচারী ও গাড়ী চলাচলের সুবিধার্থে গত বছর বেশ কয়েকটি সোলার স্টিক লাইট বসানো হয়েছিল। পরিতাপের বিষয় সম্প্রতি দক্ষিণ টনকী ভুইয়া বাড়ী কবরস্থানের গেইটের সাথে ও মোঃ জামানের ভূঁইয়ার বাড়ির সীমানা প্রাচীরের উপর তিন রাস্তার মোড় থেকে, এছাড়াও কর্মমঠ এর দিকে যাওয়ার রাস্তার পর্ব পাশে স্থাপিত দুটি সোলার স্ট্রিক লাইটের ব্যাটারী ও প্যানেল ও একটি সেন্সর স্ট্রিক লাইটে সম্পূর্ণ অংশ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই রাস্তা দিয়ে রাতের বেলা চলাচল কারী পথচারী ও গাড়ি আসা-যাওয়ার সুবিধার্থে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলিয়ার তত্ত্বাবধানে গত বছরের প্রথম দিকে সরকারি ভাবে কয়েকটি সোলার স্ট্রিক লাইট বসানো হয়, এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী মোঃ জামান ভুঁইয়া’র ব্যক্তিগত উদ্যোগে তিনটি লাইট বসানো হয়েছিল, তার লাইটগুলো যেদিন বসানো হয়েছে এর পরের দিনই দুটি লাইট চুরি করে নিয়ে গিয়েছিল, সম্প্রতি এলাকা থেকে মোট পাঁচটি লাইট চুরি হয়েছে বলে জানান তারা। 
একটি সংঘবদ্ধ চোর চক্র কাজটি করছেন বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। এই চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের বিট ইনচার্জ মোঃ এরশাদ মিয়া’র নিকট রাস্তার পাশ থেকে লাইট চুরির হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয় টি সম্পর্কে আগে কেউ জানাননি, এখন যেহেতু শুনেছি, বিষয়টি আমাদের নজরে থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit