শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

রানীশংকৈলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা’র জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

রফিকুল ইসলাম সুজন রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৪৬ Time View
রফিকুল ইসলাম সুজন রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :” শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৮ আগস্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা  নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবিরের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আ’লীগ নেতা প্রশান্ত কুমার বসাক , মহিলা আওয়ামী লীগের নেত্রী  ফরিদা ইয়াসমিন ও প্রভাষক নাসরিন আক্তার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, ইউপি চেয়ারম্যান, আবুল কালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার উপকার ভোগী আগত মহিলারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তাদের বক্তব্যে মহিলাদের সব কাজে এগিয়ে আসার আহ্বান জানান । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit