রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা, অংশ নিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ঠেকাতে রাজপথে থাকবে ১২ দলীয় জোট  ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ  মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তাদের দেশপ্রেম কতটুকু, জনগণই তা বিবেচনা করবে——— ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত

ক্রোয়েশিয়ায় বাস উল্টে পোল্যান্ডের ১২ তীর্থযাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্রোয়েশিয়ায় একটি তীর্থ যাত্রীবাহী বাস উল্টে পোল্যান্ডের ১২ নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। শনিবার (৬ আগস্ট) জাগরেবের উত্তর-পূর্বাঞ্চলের জারেক বিসাস্কি ও পোডভোরেকগামী সড়ক থেকে বাসটি ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হতাহতরা বাসে চড়ে বসনিয়ার একটি ক্যাথলিক উপসানালয় মেদজুগোর্জে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীরা সবাই প্রাপ্ত বয়স্ক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাভোর বোজিনোভিচ বলেন, ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন, গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটল- তা এখনও স্পষ্ট নয়। তবে কারণ অনুসন্ধানের জন্য ওয়ারসোর প্রসিকিউটর অফিসকে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের বিচারমন্ত্রী ও প্রসিকিউটর জেনারেল। 

এদিকে খবর পাওয়া মাত্র ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন দুই পোলিশ মন্ত্রী। 

এক টুইট বার্তায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit