শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

২০ ঘণ্টার মধ্যে কাবুলে ফের বিস্ফোরণ, আহত ২২

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ব্যস্ত কেনাকাটার রাস্তায় বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। খবর রয়টার্স-এর।

শুক্রবার (৫ আগস্ট) কাবুলের পিডি-৬ এর সরকারি এলাকায় ঘটা এক বিস্ফোরণের ২০ ঘণ্টা অতিবাহিত না হতেই নতুন করে আরেকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

খবরে বলা হয়, রাজধানী শহরের পশ্চিমাঞ্চলীয় জেলায় এই বিস্ফোরণটি ঘটে, যেখানে সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যরা নিয়মিত মিলিত হন।

অনলাইনে পোস্ট করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে ছুটে আসছে। যা বাস স্টেশনের কাছেই অবস্থান করছিল।

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, একটি সহায়তা দল বিস্ফোরণস্থলে আহতদের সাহায্য করতে এবং হতাহতের সংখ্যা নিরূপণ করছে।

অবশ্য এখনও কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী আইএসকে এই ঘটনা ঘটানোর জন্য সন্দেহ করা হচ্ছে।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাজধানী কাবুলে এক বিস্ফোরণ ঘটায় জঙ্গি গোষ্ঠীটি, যাতে কমপক্ষে ৮ জন নিহত এবং ১৮ জন আহত হন।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit