শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে যুবকের সলিল সমাধি

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে মো. সালাউদ্দিন মিয়া নামে এক যুবক মারা গেছেন। মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। নৌকা থেকে পড়ে যাওয়ার প্রায় ঘন্টা তিনেক পর তার লাশ উদ্ধার করা হয়।একাধিক সূত্র জানায়, সদর উপজেলার সেন্দ গ্রামের তিন যুবক শুক্রবার বেলা তিনটার দিকে স্থানীয় বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়।

এ সময় ওবায়দুল ইসলামের ছেলে সালাউদ্দিন নৌকা থেকে পড়ে যান। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধারে তৎপরতা চালায়। সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মো. আরিফুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা যান। ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই যুবকের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

 

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ১০.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit