রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : দুদিনের সফরে শনিবার ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শনিবার (৬ অগাস্ট) চীনা মন্ত্রীর ঢাকা সফর শুরু হবে। চীন দূতাবাস ৫ অগাস্ট থেকে তার সফর শুরুর প্রস্তাব দিলেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কম্বোডিয়া সফরের কারণে তা একদিন পেছানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন শুক্রবার বিকালে সাংবাদিকদের প্রশ্নে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে বলেন, “উনি এখানে আসবেন। তো, আমাদের চায়নিজ দূতাবাস একটা প্রোগ্রাম ডিজাইন করেছিল- তারা আমাদের সেই প্রস্তাবটা দিয়েছে, কয় তারিখে আসবেন। তারা যে প্রস্তাবটা দিয়েছিল, সে অনুযায়ী আমি ওই সময়ে থাকব না দেশে। থাকব না বলে, আমি বলেছি যে, চায়নিজ পররাষ্ট্রমন্ত্রী আমার শহরে আসবেন, আর আমি উনাকে রিসিভ করব না, আমার সাথে দেখা হবে না- এটা ভালো দেখাবে না। এ জন্য আমি একটা পাল্টা প্রস্তাব দিয়েছি, দুয়েক দিন যদি তিনি পেছাতে পারেন, তাহলে আমাদের দুপক্ষের জন্য উপকার হবে।”

তিনি বলেন, “কম্বোডিয়ার (সাথে ঢাকার) সরাসরি ফ্লাইট নাই। যেটা আর্লিয়েস্ট ফ্লাইট, সেটাতে আসব। আসার পরপর আমি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে পারব।”

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ওয়াং ই-এর।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কম্বোডিয়া থেকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন গত ৬ অগাস্ট বিকালে পৌঁছাতে পারলে সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। আর না হয় পরদিন ৭ অগাস্ট সকালে হবে ওই বৈঠক।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বাংলাদেশ সফরে বেশ কয়েকটি চুক্তি সই ও নবায়ন হতে পারে।

কোন কোন বিষয়ে চুক্তি বা সমঝোতা সই হতে পারে, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এ তালিকা এখনো চূড়ান্ত হয়নি, অপেক্ষা করতে হবে। তবে বেশ কয়েকটি চুক্তি বা সমঝোতা সই হতে পারে, যা বাংলাদেশের অর্থনীতির সঙ্গে জড়িত, বাংলাদেশের অব্যাহত সামাজিক ও অর্থনৈতিক উন্নতির সঙ্গে জড়িত, বাংলাদেশের নীতির সঙ্গে জড়িত। সংখ্যাটি পাঁচ বা সাত—এমন হতে পারে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দুর্যোগ মোকাবিলায় চুক্তি হতে পারে, যার মধ্যে হার্ডওয়্যার ও সফটওয়্যার—দুটিই থাকবে। এর বাইরে সংস্কৃতি বিনিময় নিয়ে একটি চুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি শিক্ষাসংক্রান্ত বিনিময় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।”

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ৯.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit