বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

মাইলফলক স্পর্শ করতে তামিমের দরকার ৫৭ রান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রানের ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এই মাইলফলক স্পর্শ করতে তার দরকার আর মাত্র ৫৭ রান। আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজে ৫৭ রান করতে পারলেই, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আট হাজার রান পূর্ণ হবে তামিমের। 

তামিম এ পযর্ন্ত ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে করেছেন সাত হাজার ৯৪৩ রান। এর মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ। তার ব্যাটিং গড় ৩৬ দশমিক ৯৪। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ছয় হাজার ৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ছয় হাজার ৬৯৭ রান করেছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit