বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

রোনালদোর জন্য দরজা খোলা ব্রাজিলিয়ান ক্লাবের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা সুখকর হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। রেড ডেভিলদের কোনো সফলতা এনে দিতে পারেননি পর্তুগিজ এই তারকা। অবশ্য রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স বলছে ভিন্ন কথা, ৩৭ বছর বয়সে এসেও গোলের ক্ষুধা কমেনি তাঁর। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা চারে না থাকায় আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড।

এতে ইউরোপ সেরার লড়াইয়ে দেখা যাবে না রোনালদোকে। তাই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়েছেন রোনালদো। আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য নতুন দল খুঁজেছেন তিনি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ছাড়তে চায়নি। নতুন দলও খুঁজে পাননি তিনি। ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য নিজেদের দরজা খোলা রেখেছে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স। ক্লাবটির সভাপতি আলভেস সম্প্রতি বলেছেন,’এটা সত্য। আমি বড় কিছুর স্বপ্ন দেখছি। এটা করিন্থিয়ান্স। উইলিয়ান আর রেনাতো আগুস্তো খেলেনি এখানে? ফুটবলে যে কোনো কিছু সম্ভব।

আর করিন্থিয়ান্সের জন্য নিজের সেরাটা ঢেলে দেওয়া আমার দায়িত্ব। ‘আনুষ্ঠানিকভাবে তাঁরা রোনালদোকে এখনো প্রস্তাব দেয়নি। অবশ্য পর্তুগিজ তারকার উপর নজর রেখেছেন,’এটা সম্ভব কি না জানি না। আমরা এখনো চেষ্টা করিনি। তবে আমরা এদিকে নজর রাখছি। ভাবুন একবার, রোনালদো ব্রাজিলে খেলতে রাজি হয়ে গেল!’

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit