শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৮৮ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের মোরেলগঞ্জে মুদি মালামাল বহনকারী একটি ট্রলার নদীতে ডুবে গেছে। ট্রলারটিতে প্রায় কোটি টাকার মুদি পণ্য ছিল।

বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার সন্ন্যাসী বাজার সংলগ্ন নদীতে নোঙ্গর করা অবস্থায় এমভি বলেশ্বর নামের ট্রলারটি ডুবে যায়। 

ডুবে যাওয়া ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মামাল ছিল। এসব পন্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল। 

স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।  

ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি বলেন, “ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায় ট্রলারটি। এর এক পর্যায়ে কাত হয়ে ট্রলারটি ডুবে যায়।”

সন্নাসী পুলিশ ফাঁড়ির এসআই অনুপ কুমার বলেন, “হঠাৎ ডুবে যাওয়ায় বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মামালামাল উদ্ধারের কাজ চলছে।”

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit