সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ১, আহত ২০

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৬৩ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের তুলাতলী এলাকায় রামগতি থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মান্দারী-বটতলীর মধ্যবর্তী তুলাতলী নামক স্থানে একটি কাভার্ডভ্যান ও একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হন।

গাড়িতে প্রায় ৪০ জনের মত যাত্রী ছিল। আহতদের মধ্যে ৫ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, গাড়ির ভেতর সুপারভাইজারের মরদেহ আটকা পড়ে আছে, তারা উদ্ধারের চেষ্টা করছেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি জানিয়েছেন, গাড়িটি উদ্ধারের জন্য র‌্যাকারকে খবর দেয়া হয়েছে। র‌্যাকার এনে গাড়িটি উদ্ধারের পর হতাহতের প্রকৃত তথ্য জানা যাবে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit