শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

রুশ বাহিনীর সবচেয়ে শক্তিশালী হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মাইকোলাইভ শহরে রোববার রাতে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে রুশ সেনারা। মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর রোববার মাইকোলাইভে সবচেয়ে শক্তিশালী হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ব্যাপারে মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ বলেছেন, ক্লাস্টার বোমা জানালা এবং বারান্দার কাঁচগুলো টুকরো টুকরো করে দিয়েছে। মাইকোলাইভে আজ বড় ধরনের গোলাবর্ষণ হয়েছে। সম্ভবত সবচেয়ে শক্তিশালী হামলা। 

মাইকোলাইভে হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন গণমাধ্যম সিএনএনের একটি দল। তারা জানিয়েছেন, এসব গোলাবর্ষণের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। গোলাবর্ষণ নিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেছে সিএনএন। তাদের বেশিরভাগ জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর রোববার মাইকোলাইভে সবচেয়ে শক্তিশালী ও তীব্র গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। মাইকোলাইভের সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কিম জানিয়েছিলেন, রোববার রুশ সেনাদের চালানো গোলাবর্ষণে অন্তত একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, এ হামলায় নিহত হয়েছেন মাইকোলাইভের ধনকুবের ওলেক্সি ভাদাতুরেস্কি এবং তার স্ত্রী। ওলেক্সি ভাদাতুরেস্কি শস্য রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার ছিল বিশাল কোম্পানি। 

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit