মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

ইসরায়েলকে বয়কটের শক্ত ডাক আরব লীগের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দখলদারিত্ব রুখতে দেশটিকে আরও শক্তভাবে বয়কটের ডাক দিয়েছেন আরব লীগের সহকারি মহাসচিব সাঈদ আবু আলি। মিশরের রাজধানী কায়রোর আরব লীগের এক সভা থেকে তিনি এই ডাক দিয়েছেন। সাঈদ বলেন, ‘ফিলিস্তিনি জনগণ ও তাদের জানমালের ওপর ইসরায়েল কর্তৃপক্ষের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছিল।’ 

তিনি আরও বলেন, ‘এই চলমান আগ্রাসনের বিপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার তাদের দায়িত্ব পাল করা উচিত, সবার দ্বৈত অবস্থান থেকেও সরে আসতে হবে।’ ইসরায়েলের ওপর অর্থনৈতিকসহ নানা ধরনের চাপ প্রয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি।

সূত্র: আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit