সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আগুনে পুড়ল ১১ বসতঘর, আতঙ্কে ৩ নারী-শিশু আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়ায় আগুন লেগে ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুন আতঙ্কে ১ শিশু ও ২ নারী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, নুনিয়ারছড়া এলাকার মরহুম গোলাম ছবির ভাড়া বাসার রান্না ঘরের আগুন থেকে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পুরো কলোনি ও ৩টি পাকা ঘরে আগুন লেগে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নুনিয়ারছড়ার রাজা-বাদশা নামক ব্যক্তিদের ভাড়া বাসায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। কিন্তু ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে পুড়ে যায় ১১টি ঘর।কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান জানান, আগুন দেখেই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit