রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নতুন পোশাক এনেছে ডিবি, চেনা যাবে যেভাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : ভুয়া ডিবির দৌরাত্ম্য ঠেকাতে নতুন পোশাক এনেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ পোশাকে রয়েছে কিউআর কোড, যা স্ক্যান করলেই অভিযানে আসা ব্যক্তির বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে এ কোড স্ক্যানও করা যাবে। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি সেজে ডাকাতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। গতকাল রোববার মতিঝিলের টয়েনবি সার্কুলার রোড এলাকা থেকে এই ছয় ডাকাতকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিবি। তারা হলেন ফরিদ উদ্দিন, পারভেজ, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, জসিম ও নাছির।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, চক্রের সদস্যরা সাধারণ গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে প্রবেশ করে লেনদেনকারীদের অনুসরণ করেন। বেশি টাকা লেনদেনকারীদের বিষয়ে তথ্য পেলেই ব্যাংকের বাইরে অবস্থানকারী সদস্যদের জানিয়ে দেওয়া হয়। ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করতে থাকেন চক্রের সদস্যরা। সুবিধাজনক স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে লক্ষ্যবস্তু বানানো ব্যক্তিকে গাড়িতে তুলে ভয় দেখানো হয়। প্রাণনাশের হুমকি দিয়ে তার সঙ্গে থাকা টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে নেন তারা। পরে রাস্তায় কোনো সুবিধাজনক স্থানে ভুক্তভোগীকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যান। 

গ্রেফতারদের কাছ থেকে তিনটি জ্যাকেট (যার প্রতিটিতে সামনে ডিবি লেখা), একটি হাতকড়া, একটি লাঠি (ইস্পাতের), দুটি হোলস্টার, তিনটি পিস্তলসদৃশ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি (খেলনা), বিভিন্ন নামের পাঁচটি চেক বই, একটি নোয়াহ মাইক্রোবাস (চাবিসহ) ও একটি ‘পুলিশ’ লেখা স্টিকার জব্দ করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit