মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ইরাকের পার্লামেন্টে আবারো ঢুকে পড়ল বিক্ষোভকারীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা বলয় ভেঙে ইরাকের পার্লামেন্টে ঢুকে পড়েছে শিয়া নেতা মুক্তাদা আল-সদরের সমর্থক বিক্ষোভকারীরা। স্থানীয় সময় শনিবারের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২৫ জন। এতে আরও উত্তপ্ত হয় উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। গার্ডিয়ান জানিয়েছে, শনিবার বাগদাদে বেশিরভাগ বিদেশি দূতাবাস ও সরকারি কার্যালয় থাকা গ্রিন জোনের কংক্রিটের দেয়াল ভেঙে ফেলে আল-সদরের কয়েক হাজার সমর্থক।

পরে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। গত বুধবারও একই ধরনের বিক্ষোভ দেখিয়ে পার্লামেন্টে ঢুকেছিল সদরপন্থিরা। তবে গতকালের ঘটনায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক ও ২৫ জন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। আল-সদরের সমর্থকরা পুলিশের দিকে ইট-পাথর নিক্ষেপ করে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়ে তাদের প্রতিরোধের চেষ্টা করে। আবু ফোয়াদ নামে এক বিক্ষোভকারী বলেছেন, আমরা একটি দুর্নীতিমুক্ত সরকারের দাবি জানাচ্ছি। এসব জনতার দাবি।
সূত্র: গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit