মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মনিরামপুরে নবগঠিত জাতীয় শ্রমিকলীগের পরিচিতি সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৪০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শনিবার নবগঠিত জাতীয় শ্রমিক লীগের উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলিয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা বিএম জাফর।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুর সবুর হেলাল, জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি আজিজুল হক মিন্টু, যশোর জেলা আইনজীবী পরিষদের সহ সম্পাদক অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু, জেলা পরিষদের সাবেক সদস্য গৌতম চক্রবর্তি, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম। শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জয়নাল পাটোয়ারী, আব্দুল লতিফ, পৌর আহবায়ক মুনসুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit