রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

আখাউড়ায় প্রবীন খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৭৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর আয়োজনে গ্রামের ষাটোর্ধ্ব বয়সের প্রবীণ খেলোয়ারদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই দলে অংশ নেন গ্রামের প্রায় ৩০জন সাবেক খেলোয়াড়, তাদের মধ্যে রয়েছে সাবেক ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, প্রবাসী, চিকিৎসক, অবসরপ্রাপ্ত সরকারি ও বেসরকারি  চাকরিজীবী, ব্যবসায়ী সহ দেবগ্রামের নানা শ্রেনী পেশার মানুষ। 
প্রায় দুই যুগ আগে থেকে চলে আসা গ্রামের  ঐতিহ্যবাহী এই প্রীতি ম্যাচে অংশগ্রহন করে  লাল দল বনাম সবুজ দল। খেলার প্রথমার্ধে সবুজ দল এক-শূন্য গোলে এগিয়ে থাকে, পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের সময় লাল দল গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে। শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনাপূর্ণ খেলা টি শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র হয়। গ্রামের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর কোরবানির ঈদের পরে অনুষ্ঠিত হওয়া প্রীতি ফুটবল ম্যাচ টি দেখতে দেবগ্রাম ও তার আশেপাশের  গ্রাম থেকে ফুটবল প্রেমী প্রায় হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করে। 
দেবগ্রামের কৃতি সন্তান বেলজিয়াম প্রবাসী মোঃ সুমনের খান ও যুব সমাজের সহযোগিতায় এবং ধারাভাষ্যকার খুরশেদ আলম বাবুর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাবুল মিয়া, সমাজসেবক হাজী আতিকুজ্জামান লেলিন, পৌর আওয়ামীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১ম শ্রেনীর ঠিকাদার আমজাদ হোসেন খান আইয়ুব, সাবেক আন্তর্জাতিক জুডো প্লেয়ার ও সমাজ সেবক মোঃ মিজানুর রহমান, সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা ও বৃক্ষ প্রেমিক ইকবাল আহাম্মদ খান, সাবেক কৃষি ব্যাংক ব্যবস্থাপক কামাল আহাম্মদ খান, সাংবাদিক দলিল লেখক ও সার্ভেয়ার আমিন সজল আহাম্মদ খান, কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক বাদল আহাম্মদ খান, কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ময়নাল হোক ভুইয়া, গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রি কলেজের প্রভাষক জাবেদ আহাম্মদ খান, আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা সুমন আহাম্মদ খান, মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন কবির, সাংবাদিক তানজিব জামান সহ  সুশীল সমাজ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।  
এসময় গ্রামের সুশীল সমাজের পক্ষ থেকে বলা হয,  ঐতিহ্যবাহী এই খেলাটি যেন ভবিষ্যতেও চলমান থাকে সকলে মিলে সেই ব্যবস্থাই করা হবে। খেলা শেষে গোলদাতা, সেরা খেলোয়ার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit