বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন এরদোয়ান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজরি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক টুইট বার্তায় তুরস্ক ও সারাবিশ্বের মুসলিমদের প্রতি এ শুভেচ্ছা জানান তিনি। টুইট বার্তায় এরদোয়ান বলেন, ‘হিজরি নববর্ষ ১৪৪৪ উপলক্ষে আমি অন্তরের অন্তস্থল থেকে তুরস্ক ও সারাবিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। ’ 

এরপর তিনি সবার কল্যাণ কামনা করে আরো লেখেন, ‘নতুন বছরে মহান আল্লাহর কাছে পুরো মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।শুভেচ্ছা বার্তার শেষে এরদোয়ান হ্যাশট্যাগ লিখে হিজরি নববর্ষ ব্যবহার করেন। টুইট বার্তায় পবিত্র মসজিদুল হারামের ছবি সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়। তাতে আরবি ও তুর্কি ভাষায় লেখা আছে- ‘শুভ হোক হিজরি বর্ষ। ’

 

সূত্র : আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit