এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরর চৌগাছায় দুটি বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনেদের বাবা ও দাদার ছয়মাসের জেল দেওয়া হয়েছে। শুক্রবার তাদেরকে জেলে হাজুতে প্রেরণ করা হয়েছে। বৃহ¯পতিবার ২৮ জুলাই রাতে খবর পেয়ে উপস্থিত হন উপজেলার পাতিবিলা গ্রামের উত্তরপাড়ায়। এ সময় এই বাল্য বিয়ে বন্ধ করেন।পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ বিয়ে বন্ধ করেন। এ সময় কনের দাদা আব্দুস সালাম (৬৭) কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়–য়া গ্রামের মহিউদ্দিন নামে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি তার নাবালিকা কন্যাকে বিয়ে দিয়েছেন। বাল্যবিয়ের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস উপস্থিত হন চৌগাছার মাড়–য়া গ্রামে কনের বাড়ীতে। সেখানে গিয়ে দেখেন বিয়ে স¤পন্ন হয়েছে এবং মেয়ে বরের সাথে শ্বশুরবাড়ি চলে গেছে। এ বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের বাবা মহিউদ্দিনকে ছয় মাসের জেল ও ১০০টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিতকরে বলেন,উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার নির্দেশে এ দুটি আদালত পরিচালনা করে বাল্যবিয়ে দেয়ার অপরাধে এক কনের বাবা ও আরএক কনের দাদাকে জেল ও জরিমানা করা হয়েছে। শুক্রবার তাদেরকে জেলে হাজুতে প্রেরণ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৬