বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥

৯৮ করা শুভমানকে ‘প্রথম সেঞ্চুরির শুভেচ্ছা’!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেসক্ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুভমন গিল নাকি সেঞ্চুরি করেছেন! কোনো স্কোরবোর্ডে তো লেখা নেই। লেখা থাকবেই বা কীভাবে? শুভমান তো সেঞ্চুরি করেননি। ক্যারিয়ারের প্রথমবার তিন অংক স্পর্শ করার ২ রান আগেই তাকে থামতে হয়েছে। কিন্তু আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইট করে রীতিমতো তাকে প্রথম সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়ে ফেলেছে। সেই ভুল টুইটের স্ক্রিনশট এখন সোশ্যাল সাইটে ভাইরাল।

বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল বুধবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৩৬ ওভারে ৩ উইকেটে ২২৫ রান তুলেছিল। শিখর ধাওয়ান ৫৮ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শুভমন। বার বার বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হচ্ছিল। শুভমন অপরাজিত থাকেন ৯৮ বলে ৯৮* রানে। সেই অবস্থায় বৃষ্টি শুরু হয়। আর ব্যাট করতে নামেনি ভারত। কিন্তু ভুলবশত সেঞ্চুরির জন্য শুভমনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ভুল টুইট নিয়ে যতই হাসাহাসি হোক, ম্যাচটি শুভমানের জন্য আক্ষেপের হয়েই রইল। কারণ আর মাত্র ২ রান করলেই পেয়ে যেতেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। যে মেজাজে তিনি খেলছিলেন, তাতে বৃষ্টির বাধা না আসলে সেঞ্চুরি হয়ে যেত।  ২২ বছরের তরুণ ওপেনার টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে নিয়মিত খেললেও সেঞ্চুরি পাননি। এই সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে তিনি দুই বছর পর মাঠে নেমছেন। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হল না শুভমানের।  kalerkantho

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit