সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে তুলনা মিশা সওদাগরের সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইরানে সফলভাবে ‘রেজিম চেঞ্জ’ হয়ে গেছে, মনে করেন ট্রাম্প পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

এবার ইসরায়েল সংশ্লিষ্ট নেটওয়ার্কের নেতাসহ ৫ জনকে আটকের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল সংশ্লিষ্ট গোয়েন্দা নেটওয়ার্কের অভিযুক্ত নেতাসহ আরও ৫ জনকে আটকের দাবি করেছে ইরান। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ইরান ইরানের বক্তব্য— ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নিয়োগ দেওয়া এই সদস্যরা বড় ধরনের আক্রমণ চালাতে ইরাক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করে।

ইরানের পুলিশ সর্বশেষ আটককৃতদের জাতীয়তা প্রকাশ করেনি। কিন্তু বলেছে, তারা সশস্ত্র অভিযান ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার প্রশিক্ষণ পেয়েছে। এক বিবৃতিতে ইরানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা যে পাঁচজনকে আটক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তাদেরকে আর্থিকসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের তথ্য সংগ্রহ করতে মোসাদ তাদের দায়িত্ব দিয়েছে।

বৈদেশিক গোয়েন্দা শাখা পরিচালনাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ইরান-ইসরায়েল পরস্পরকে চির শত্রু গণ্য করে। পরমাণু কর্মসূচি নিয়ে দেশ দুটির মধ্যে বর্তমান উত্তেজনা বিরাজ করছে। বুধবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমায়েল খাতিব বলেন, ইহুদিদের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বানচাল করে দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit