বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
সেই টাস্কফোর্স বন্ধ করে দিয়েছেন তুলসি গ্যাবার্ড সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কেমন ক্রীড়াঙ্গন চাই? ঝালকাঠিতে  ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ জামায়াত আমির শফিকুর রহমান গোপনেই ‘ইসলামপন্থি’ সংগঠনের দেখা পেয়েছিলেন ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান : ফারহান ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া, ভোট দেওয়া প্রসঙ্গে শবনম ফারিয়া আগামী জাতীয় নির্বাচন,তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র দখল রোধে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত।

বিশ্বকাপের আগে জেল হতে পারে নেইমারের!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠতে আর মাত্র ১১৬ দিন বাকি। কাতার বিশ্বকাপে নেইমারকে ঘিরেই স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে তার আগেই কি দুঃসংবাদ শুনতে হবে ব্রাজিলকে? কর ফাঁকির অভিযোগে নাকি অন্তত দুই বছরের জেল হতে পারে নেইমারের। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, ২০১৩ সালে নেইমার সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় যে চুক্তি করেছিলেন তার কর ফাঁকি দিয়েছেন। যে কারণে বর্তমান পিএসজি তারকা নেইমারের জেল হতে পারে দুই বছরের। শুধু জেল নয়, জরিমানা দিতে হবে ৯৬ কোটি টাকা। এমন দাবি করে মামলা করেছে সান্তোস।

বার্সেলোনাতে চারটি মৌসুম কাটিয়ে ২০১৭ সালে নেইমার রেকর্ড ২২ কোটি ২০ মিলিয়ন ইউরোতে পাড়ি জমান ফরাসি ক্লাব পিএসজিতে। দল বদলের পুরনো ইতিহাস টেনে সান্তোস অনিয়মের অভিযোগ তুলে করেছে মামলা।

বার্সেলোনার সঙ্গে নেইমারের আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল, ৫ কোটি ৭১ লাখ ইউরোয়। এর ৪ কোটি ইউরো পায় নেইমারের পরিবার, বাকি ১ কোটি ৭১ লাখ ইউরো পায় সান্তোস।

তবে স্প্যানিশ আইনজীবীরা জানিয়েছে নেইমার সান্তোস থেকে বার্সেলোনায় যেতে চুক্তি করেছিলেন ৮ কোটি ৩৩ লাখ ইউরোতে। মূলত ঝামেলাটা এখানেই। সে অনুযায়ী ২০১৬ সালে স্পেনের আদালতে মামলা করে সান্তোস। যার শুনানি হবে বার্সেলোনার আদালতে আগামী ১৭ অক্টোবর থেকে দুই সপ্তাহ। আর বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর থেকে।

সান্তোসের দাবি যদি নেইমারের বিপক্ষে যায় তাহলে বিশ্বকাপটা এই ব্রাজিলিয়ান তারকাকে দেখতে হবে জেলে বসে। তবে নেইমার জেলে যাক আর না যাক, বিশ্বকাপের আগে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোটা যে মানসিক ভাবে বিপর্যস্ত করবে না সেটার নিশ্চয়তা কী!

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit