বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য

চৌগাছায় মাদ্রাসা ছাত্রী শিশু শর্মীলা ধর্ষণ ও হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৪৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী শিশু শর্মীলা (৯) ধর্ষণ ও হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড ও একলাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহ¯পতিবার ২৮ জুলাই যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নীলুফার শিরিন এই দন্ড ঘোষণা করেন। মৃতুদন্ডপ্রাপ্ত তজিবর রহমান (৫০) চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা ও মেহেরপুরের গাংনী উপজেলার বিলধলা রামকৃষ্ণপুর এলাকার দবির উদ্দিন দরবার আলীর ছেলে।

ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার শর্মীলা খাতুন চৌগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমান কালুর মেয়ে ও হাকিমপুর নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালর ¯েপশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১৮ সালের ২২ জুন সন্ধ্যায় চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামেরবাসিন্দা হাফিজুর রহমান কালুর মেয়ে শর্মীলা খাতুন প্রতিবেশি তৈমুর হোসেন খানের আম বাগানে আম কুড়াতে যায়। সন্ধ্যা পার হয়ে রাতেও মেয়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের বাড়ীসহ চারদিকে খুঁজাখুজি করতে থাকেন।

ঘটনার ৪ দিন পর ২৬ জুন সন্ধ্যায় পরিবারের লোকজনখবর পান যে, পাশেই হাকিমপুর গ্রামের জামান মৃধার আমবাগানে একটি শিশুর পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে হাসপাতালে শর্মীলা খাতুনের পরিহিত লাল ঘটি হাফ প্যান্ট, হাত এবং পায়ের পাতা দেখে মৃতদেহ সনাক্ত করেন। এ ঘটনায় নিহত শর্মীলার পিতা হাফিজুর রহমান কালু বাদী হয়ে ২৭ জুন চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় আটক আসামি তজিবর রহমান বাদীর সামনে পুলিশের কাছে স্বীকার করে আসামী তার যৌনকার্য চরিতার্থ করার লক্ষে গামছা দিয়ে মুখ চেপে ধরলে শর্মীলা খাতুন মারা যায়। হত্যার পর মৃতদেহ মেহগনি গাছের পাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান। পরে পুলিশ মেহেরপুরের গ্রামের বাড়ি থেকে তজিবর রহমানকে গ্রেপ্তার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আসামি তজিবর রহমানের বিরুদ্ধে ওই বছরই ৬ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি তজিবর রহমান দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদন্ড এবং একলাখ টাকা জরিমানার আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানিয়েছেন এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit