শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

দেনার দায়ে বাড়ি বিক্রির ২ ঘণ্টা আগে কোটি টাকার লটারি জিতলেন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : কোটি টাকার লটারি পেয়ে জীবনটা যদি বদলে যেত! স্বপ্ন দেখেন বহু মানুষ। তিনি যদি ঋণে জর্জরিত হন, এমনকী পৈতৃক বাড়ি বিক্রি করার মতো আর্থিক অবস্থা হয়, তবে তো এমন স্বপ্ন আরও বেশি করে চিমটি কাটে গরিবকে। যদিও বাস্তব সে পথে হাঁটে না। কিন্তু ভারতের কেরালার এই ব্যক্তি প্রকৃতই ভাগ্যবান। দুই মেয়ের বিয়ে দিয়ে, ব্যবসার জন্য মোটা অঙ্কের ব্যাংক লোন নিয়ে দেনায় ডুবে ছিলেন। বাড়ি বিক্রির ত্রেতাও ঠিক করে ফেলেন। অগ্রীম নেওয়ার ঘণ্টা দুই আগে খবর এল ১ কোটি টাকার লটারি জিতেছেন!

উত্তর কেরালার মঞ্জেশ্বরের বাসিন্দা বছর পঞ্চাশের মহম্মদ বাভা। পাঁচ সন্তানের পিতা। বেশ কিছুদিন ধরেই অন্ধকার জীবনের সঙ্গে লড়ছিলেন। দুই মেয়ের বিয়ে দিতে বিপুল পরিমাণ দেনা করেছিলেন। আত্মীয়স্বজনদের থেকেও ধার নেন। পরে ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিয়ে ব্যবসায় ঢালেন। সব মিলিয়ে টাকার দেনার পরিমাণ ৫০ লক্ষ প্রায়। ব্যবসায়ীর দাবি, লোন শোধ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের পর থেকে তার রিয়েল এসটেটের ব্যবসায় মন্দা শুরু হয়। বিপুল ক্ষতির মুখে পড়েন। উদ্বেগ বাড়তে থাকে। সম্প্রতি সিদ্ধান্ত নেন, বাড়ি বিক্রি করে দেনা মেটাবেন।

জানা গিয়েছে, প্রৌঢ়কে বাড়ির জন্য অগ্রীম দিতে রবিবার বিকেলে আসার কথা ছিল ক্রেতার। আর এদিন সকালেই শেষবার ভাগ্য পরীক্ষায় কেরালা সরকারের ফিফটি-ফিফটি লটারির টিকিট কেনেন। বিকেল সাড়ে পাঁচটায় আসার কথা ছিল ক্রেতার। সাড়ে তিনটে নাগাদ লটারির ফল বের হয়। দেখা যায়, প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন মহম্মদ বাভা। মুহূর্তে বদলে যায় পৃথিবী!

এই ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে প্রৌঢ় বলেন, “ঈশ্বর পথ দেখিয়েছেন! গতকাল ক্রেতা জানায় আজ অগ্রীম দিতে আসবেন।” বলেন, “লটারি বিক্রেতা আমার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করেন। মাঝেমাঝে দু-একটা টিকিট নিই বটে। তবে এদিন টিকিট কিনেছিলাম প্রচণ্ড উদ্বেগের মধ্যে।” হিসেব বলছে, এক কোটি টাকা থেকে কর বাদ দিয়ে ৬৩ লক্ষ টাকা হাতে পাবেন প্রৌঢ়। অর্থাৎ যাবতীয় দেনা মিটিয়ে মহম্মদ বাভার হাতে থাকবে ১৩ লক্ষ টাকা। তবে তিনি বলেছেন, “দেনা মেটানোর পর হাতে যা থাকবে, গরিবদের মধ্যে বিলিয়ে দেবো।”

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit