মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নির্বাচন: উপস্থাপক জ্ঞান হারালেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

ডেস্কনিউজঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হতে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার লাইভ চলাকালে উপস্থাপক জ্ঞান হারালে দুই প্রার্থীর বিতর্ক শেষ করতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ।

৩০ মিনিট ধরে চলার কথা ছিল বিতর্ক। নানা বিষয় নিয়ে দুই প্রার্থী যখন একে অপরের ওপর চড়াও হচ্ছিলেন ঠিক সেই সময় স্টুডিওতে কিছু একটা ধসে পড়ার মতো শব্দ হয়। সেই সময় ক্যামেরা ছিল ট্রুসের দিকে ফোকাস করা। ট্রুস চিৎকার করে ওঠেন, ‘ওহ মাই গড’। এর সঙ্গে সঙ্গে লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। টক টিভি এবং সান সংবাদপত্র এই বিতর্কের আয়োজন করেছিল।

পরে টক টিভি জানায় তাদের উপস্থাপক কেট ম্যাকক্যান জ্ঞান হারিয়েছিলেন। এই ঘটনার জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন চ্যানেল কর্তৃপক্ষ। টুইটারে তারা জানান, কেট সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। তাই বিতর্কটি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ট্রুস এবং সুনাক পরে কেটের সুস্থতা কামনা করে টুইট করেন।

বিতর্কে সুনাক বলেন, করোনা মহামারির কারণে যুক্তরাজ্যের বিপুল ব্যয় হয়েছে। এতে দেশের ঋণ বেড়েছে বলে জানান তিনি। বলেন, এই ঋণের বোঝা শেষ পর্যন্ত বইতে হবে দেশের পরবর্তী প্রজন্মগুলোকে। তবে এ নিয়ে দুশ্চিন্তা করতে নারাজ ট্রুস। তিনি বলেন, তিন বছরের মধ্যে ওই ঋণ পরিশোধ করা শুরু করবে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যেরজাতীয় বিমার বাড়তি সুবিধা ও বাণিজ্যিক কর বাড়ানোর পরিকল্পনা বাতিল করতে চান লিজ ট্রুস। ঋষি সুনাক বলেছেন, যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো কর ছাড় দেবেন না তিনি।

এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও দু’জনের মধ্যে জোর বিতর্ক হয়।

এর আগে সোমবার প্রথমবারের মতো বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী। বিবিসি সেই বিতর্কের আয়োজন করেছিল। সোমবারের বিতর্কের পর জরিপে এগিয়ে ট্রুস। কনজারভেটিভ সদস্যদের ৫০ ভাগ মনে করেন ট্রুস বিতর্কে ভালো করেছেন, আর ৩৯ ভাগ মনে করছেন সুনাক ভালো করেছেন।

সেপ্টেম্বরের ৫ তারিখে অন্তত ২ লাখ কনজারভেটিভ সদস্য তাদের নেতা নির্বাচন করবেন।

কিউএনবি/বিপুল/২৭.০৭.২০২২/রাত ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit