রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬২৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮০ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬২৬ জন। ফলে শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৬ দশমিক ৮৩ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট ৯ হাজার ১৬২টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লাখ ৮২ হাজার ২৪০টি। পরীক্ষায় আরো ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ তিন হাজার ৫৭০ জনে। µঅধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত করোনায় মোট মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৬৮৯ জন পুরুষ ও ১০ হাজার ৫৯১ জন নারী।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit