সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ভারতের রাজ্যসভার ১৯ সদস্যকে সাময়িক বহিষ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৩৯ Time View

ডেস্কনিউজঃ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আজ মঙ্গলবার (২৬ জুলাই) ভারতের রাজ্যসভা থেকে বিরোধী দলের ১৯ এমপিকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এর আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ডসহ লোকসভায় বিক্ষোভ দেখানোর জন্য গতকাল সোমবার (২৭ জুলাই) লোকসভার চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত করেন স্পিকার।

রাজ্যসভার নেতা ও ক্ষমতাসীন বিজেপির নেতা পীযূষ গয়াল বলেছেন, রাজ্যসভা থেকে বিরোধী দলের নেতাদের বরখাস্ত করা উদ্বেগের বিষয়। তারা চেয়ারম্যানের অনুরোধ উপেক্ষা করছিলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সুস্থ হয়ে পার্লামেন্টে ফিরে আসার পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিতর্ক করতে চাচ্ছে সরকার।

এর আগে গতকাল সোমবার নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষ হলে স্পিকার ওম বিড়লা বিক্ষোভ দেখানো বরদাশত না করে চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষা অধিবেশনের পুরো সময়ের জন্য সাসপেন্ড করেন। তিনি বলেন, বেলা তিনটায় আলোচনার অনুমতি দেওয়া হবে। কিন্তু সে সময়ও বিক্ষোভ চলায় স্পিকার ওম বিড়লা বাধ্য হয়ে ঐ ব্যবস্থা নেন।

আজ মঙ্গলবারও রাজ্যসভায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় বিরোধী দলের ১৯ এমপির বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্তের পর এমপিরা পার্লামেন্ট ত্যাগ না করে বিক্ষোভ করায় প্রায় এক ঘণ্টা অধিবেশন মুলতবি রাখা হয়।

ভারতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলের এমপিরা অনেক দিন ধরেই সোচ্চার। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন দলের অর্থনৈতিক ও সামাজিক নীতি নিয়ে সমালোচনা করায় তাদের কণ্ঠ রোধ করতে চাইছে সরকার।

এদিকে বরখাস্তের ঘটনার পর অনেকেই এর প্রতিবাদ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন সাংবাদিকদের বলেন, ‘সরকার গণতন্ত্রকে বরখাস্ত করেছে।’ বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে সাতজনই তৃণমূল কংগ্রেসের। তারা হলেন সুস্মিতা দেব, মওসুম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, অভিরঞ্জন বিশ্বার, মো. নাদিমুল হক। এ ছাড়াও আছেন তামিলনাড়ুর দ্রাবিদা মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দলের সদস্য এম হামিদ আবদুল্লাহ, এস কল্যাণসুন্দরম, আর গিরঞ্জন, এন আর এলাঙ্গো, এম শানমুগাম, কানিমজি এনভিএন সোমু। তেলেঙ্গেনা রাষ্ট্র সমিতির (টিআরএস) এমপি লিনগাইয়া যাদব, রবীন্দ্র ভাদিরাজু, দামোদর রাও দিভারকোন্ডা। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) এ এ রহিম, ভি সিভাদসন এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার এমপি সন্দোষ কুমার পি।

কিউএনবি/বিপুল/ ২৬.০৭.২০২২/ রাত ৮.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit