সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

চৌগাছা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণার প্রস্তুতি সভা

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করতে প্রস্তুতি সভা করা হয়েছে। এই লক্ষ্য শিঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২৬ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী, সুখপুকুরিয়া ইউপিচেয়ারম্যানবীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সভায় সিদ্ধান্ত হয় উপজেলায় যারা ভূমিহীন রয়েছেন আগামী ২ আগস্টের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করতে হবে। সেই আবেদন যাচাই-বাছাই শেষে প্রকৃত ভূমিহীনদের চিহ্নিত করে তাদেরকে সরকারি আশ্রয়ণ প্রকল্পে নিজস্ব ঘর এবং ২ শতক জমি দেওয়া হবে। এ কর্মসুচি শেষে উপজেলাকে চুড়ান্ত ভাবে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। আগে করা তালিকায় চৌগাছা উপজেলায় ২৩০ জন ভূমিহীন চিহ্নিত করা হয়। এদের মধ্যে তিন ধাপের কয়েকটি পর্যায়ে ১২১ জনকে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit