রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, দেশ এখন খাদের কিনারায়: নুরুল হক নুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : ‌‘সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতি ও লুটপাটে দেশ এখন খাদের কিনারায়। উন্নয়নের মুলা ঝুলিয়ে সরকার এখন মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিছে। এখন আরেকটা বাঁশ ধরিয়ে দেওয়ার পালা।’ জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ‘দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ’-এ মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

নুর আরও বলেন, ‘সরকারের গোঁজামিলের উন্নয়নের ফুলঝুরি ও ভাঁওতাবাজির এখন জনগণের সামনে দৃশ্যমান। সরকার দীর্ঘদিন ধরে বলে আসছে দেশে প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে, ভবিষ্যতে বিদেশে রপ্তানি করবে। অথচ এখন দেশেই বিদ্যুতের হাহাকার। পরিসংখ্যান অনুযায়ী, সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, দেশে প্রয়োজন ১৫ হাজার মেগাওয়াট। তাহলে সংকট কেন? কুইক রেন্টালের নামে দলীয় নেতা-কর্মীদের কুইক দুর্নীতি ও লুটপাটের সুযোগ দিতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। সরকারের ভাঁওতাবাজি আর গোজামিলের হিসাবে জনগণের উন্নয়ন হয়নি, হয়েছে মাফিয়া লুটেরাদের। গত ১০ বছরে ৭০ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে।’ 

গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘শতভাগ বিদ্যুতের নামে বিদ্যুতের ফেরিওয়ালা সরকার মানুষের হাতে শতভাগ হারিকেন ধরিয়ে দিয়েছে। কুইক রেন্টালের নামে কুইক দুর্নীতি করে বিদ্যুৎ খাতকে ধ্বংস করা হয়েছে।’গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, ‘সরকার উন্নয়নের নামে লুটপাট করছে, তাই তো দেখতে পাই সন্ধ্যা হলেই ঘরে ঘরে মোমবাতি। এই সরকার ভালো মানুষের জন্য নয়, এই সরকার চোর বাটপারদের সরকার। ২০২৩ সালের নির্বাচনকে নিয়ে সরকার আসন ভাগাভাগির যে ষড়যন্ত্র করছে তা কোনোভাবে বাস্তবায়ন হতে দিবে না গণঅধিকার পরিষদ।’

বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের, তারেক রহমান, সহকারি আহ্বায়ক খায়রুল কবীর। সমাবেশে উপস্থিত ছিলেন যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, সহ-সভাপতি আবু তৈয়ব, রাসেল মুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit