সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেখলেন বরিস, গ্রেনেডও ছুড়লেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই সময় তিনি সামরিক পোশাকে প্রশিক্ষণ গ্রেনেডও  নিক্ষেপ করেছেন। যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে সামরিক প্রশিক্ষণ নিতে যাওয়া ইউক্রেনীয় সেনাদের সঙ্গে বরিস জনসনের দেখা করতে যাওয়ার মুহূর্তের ছবি ও ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

গতকাল শনিবার এসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ডাউনিং স্ট্রিট। সেখানে দেখা গেছে, দ্রুত একটি সামরিক জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে বরিস জনসনকে। প্রশিক্ষণের ময়দানে সেনাদের তৎপরতা আর গুলির শব্দ। যেন এক সত্যিকারের যুদ্ধের ময়দান। অবশ্য বরিস জনসন ডামি গ্রেনেড ছুড়েছেন। বিভিন্ন অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয়, সেটাও দেখানো হয়েছে বরিসকে। বরিস জনসন বলেন, ‘আমাদের সেনাদের কাছে প্রশিক্ষণ নিতে আসা ইউক্রেনের ৪০০ সেনার সঙ্গে সাক্ষাৎ করেছি। ইউক্রেনীয় যোদ্ধারা এখন নিজ দেশে ফিরে লড়াই করতে প্রস্তুত। ‘

সূত্র : ইনডিপেনডেন্ট

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit