মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

উত্তেজনার মধ্যে যে প্রত্যাশা নিয়ে মিশরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আফ্রিকার দেশ মিশরে পৌঁছেছেন। পশ্চিমাদের আরোপ করা কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করছে রাশিয়া। সেই প্রত্যাশায় লাভরভ মিশরসহ আফ্রিকার কয়েকটি দেশ সফর করবেন লাভরভ। বার্তা সংস্থা এপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

লাভরভ রোববারই আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গীতের সঙ্গে দেখা করবেন। তিনি প্যান-আরব সংস্থার স্থায়ী প্রতিনিধিদের সামনেও ভাষণ দেবেন বলে আরটির প্রতিবেদনে বলা হয়েছে। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশর ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনো পক্ষ নিতে অস্বীকার করেছে। কারণ দেশটি মস্কো এবং পশ্চিমা বিশ্ব উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে।

মিশর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারকদের মধ্যে একটি। এসব গমের বেশিরভাগই আসে রাশিয়া এবং ইউক্রেন থেকে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন। গত কয়েক বছরে উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট জোরদার করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit