বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৪২ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দেশের বাজারে চালের মুল্য নিয়ন্ত্রনে রাখতে চালের আমদানি শুল্ক কমানোয় ও বেসরকারী পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ দশ মাসের বেশী সময় বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে ৭৪টন ওজন সম্বলিত দুটি চালবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আবারো চাল আমদানি শুরু হয়। নওগার একে ট্রেডিং নামের এক আমদানিকারক এসব চল আমদানি করেছেন।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, চাল আমদানিতে ৬২.৫ভাগ শুল্ক আরোপ থাকায় গত ৩১ আগষ্টের পর থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সম্প্রতি সরকার চালের আমদানি শুল্ক কমিয়ে ২৫ভাগ করায় ও আমদানির অনুমতি দেওয়ার ফলে দীর্ঘ দশ মাসের বেশী সময় পর আজ থেকে আবারো বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।

এতে করে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি বন্দর কতৃপক্ষের দৈনন্দিন আয় বাড়বে। সেই সাথে বন্দরে কর্মরত শ্রমিকদের আয়ও বাড়বে। কাস্টমসের সকল প্রক্রিয়া শেষে আমদানিকারকগন চাল যেন দ্রুত খালাস করে দেশের বাজারে ছাড়তে পারে এজন্য বন্দর কতৃপক্ষ সবধরনের ব্যবস্থা গ্রহন করে রেখেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit