বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

করোনা : ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৬২০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ২৫৮ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৮৮৯ জনে পৌঁছেছে।

শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিফতর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু এবং ৮৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৭৬৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬২ শতাংশ।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/ ২২.০৭.২০২২/ সন্ধ্যা ৭.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit