বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ফের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার সাদিও মানে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২১-২২ মৌসুমে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হলেন সেনেগালের সাদিও মানে। বৃহস্পতিবার (২১ জুলাই) কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের অনুষ্ঠানে বর্ষসেরা হিসেবে তার নাম ঘোষিত হল। এই নিয়ে টানা দুই বার এই পুরস্কার জিতলেন মানে। 

অবশ্য মাঝখানে দুই বছর বন্ধ ছিল এই পুরস্কার। এ বছর মিশরের স্ট্রাইকার মোহাম্মেদ সালাহ এবং সেনেগালের গোলকিপার এডুয়ার্ড মেন্ডিকে হারালেন মানে। সালাহও এই পুরস্কার জিতেছেন ২০১৭ এবং ২০১৮ সালে। তবে আফ্রিকার সেরা হওয়ার ক্ষেত্রে এখনও এগিয়ে আছেন ইয়াইয়া টুরে এবং স্যামুয়েল ইতো। তারা দুইজনেই চার বার করে জিতেছেন। 

সদ্য লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন সাদিও মানে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন। এর সঙ্গেই এবার আরও এক সুখবর পেলেন তিনি। এদিকে, নারী বিভাগে আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হলেন আসিসাত ওসহোয়ালা। এই নিয়ে রেকর্ড পঞ্চমবার এই পুরস্কার জিতলেন তিনি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে খেলেন সেনেগালের মেয়েটি।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit