রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

দোলারবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাতকের দোলার বাজারে বিগত ১৬ই জুলাই গভীর রাতে অনাকাঙ্খিক্ষত অগ্নিকান্ডে ১৪টি দোকান কোটা সম্পূর্ণ পুড়ে গিয়ে কোটি টাকার উপরে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীরা। রাস্তাঘাট ও কালভার্ট যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সময় মতো অগ্নিকান্ড এসে নিমাতে পারে নি ফায়ার সার্ভিস কর্মীরা। এলাকার রাস্তাঘাট ও কালভার্টের কাজ সম্পূর্ণ করার জন্য জোর দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসাীদের পাশে ব্যক্তিবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান এবং প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের সহযোগিতার কারণে ব্যবসায়ীদের মানসিক শক্তির কিছুটা উন্নতি হবে। যারা সহযোগিতা করেছেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। (২০ জুলাই) বুধবার বিকালে নিউইয়র্কস্থ উডসাইড এর আহলে বাইত মসজিদ কমিটি এবং লুবনা মুর্শেদ এর পক্ষ ছাতক উপজেলার দোলার বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪জন ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের সাবেক মোঃ নিজাম উদ্দিন, ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আবু হুরায়রা সুরত, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, দোলারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী আমজদ, শিক্ষা অনুরাগী মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুশফিক আহমদ, সাদিকুর রহমান সাদিক, সদরুল আমিন সোহান, সৈয়দ মনসুর আলী, মানিক মিয়া, উসমান মিয়া, নজরুল ইসলাম, বাবুল ইসলাম। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাজুল ইসলাম, খালেদ আহমদ, নেপাল বৈদ্য, সজল চন্দ্র দে, শংকর বৈদ্য, মোঃ এমরান আলী, মো ইহাদ মিয়া, মোঃ ইব্রাহীম খলিল, মিনহাজ আলী, মিলন নাগ, কামাল উদ্দিন, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দেক, খালেদ আহমদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit