বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, তালিকায় ৩ জন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, আদর্শ জীবন গঠনের শিক্ষা দেয় জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার লিখলেন, ‘জীবন একটা কৌতুক’ মার্কিন-সৌদি পারমাণবিক চুক্তিতে ইসরাইলে নতুন উদ্বেগ ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে,উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

অবৈধভাবে পাহাড়-টিলা কাটা বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রকৃতির একশন থেকে বাঁচতে পরিবেশ সংরক্ষণ করতে হবে। শুধু বন নয় এর সাথে তৃণ-লতা, পশু-পাখিসহ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। অবৈধভাবে পাহাড়, টিলা, বৃক্ষ কর্তন বন্ধ করতে হবে। প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হতে কেউ বাঁচতে পারব না। আজ বৃহস্পতিবার বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ইউরোপ, আমেরিকাসহ উন্নত বিশ্বে কেউ আগুন ধরানো ছাড়াই বিভিন্ন স্থানে আগুন ধরে যাচ্ছে। অত্যধিক তাপমাত্রায় রেললাইন, বিমানবন্দর অকেজো হয়ে যাচ্ছে। সেসকল দেশ জরুরি অবস্থা জারি করতে বাধ্য হচ্ছে। প্রকৃতির এই রুদ্রলীলা থেকে বাঁচতে হলে প্রকৃতিকে আগে বাচঁতে দিতে হবে, বেশি বেশি করে গাছ-পালা লাগাতে হবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের বিভীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ। মন্ত্রী এ সময় সুফল প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ে ৩০টি ফ্যান বিতরণ করেন।

এর আগে মন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে ৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন। এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর ৩১জন জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি, অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০টি পরিবারকে আর্থিক অনুদান, ১২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করেন। কৃষি বিভাগের উদ্যোগে ২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি সার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৩ জনকে সেলাই মেশিন প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit