মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে,উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরেয় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচীর আওতায় দুর্গাপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, কে পাহাড়ি আমরা তা দেখবো না, আমরা সবাই মানুষ এটাই আমাদের বড় পরিচয়। এই দেশ আমার মাতৃভূমি, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, অতএব পাহাড়ি বলে বা অন্য কোনো পরিচয়ে কাউকে দূরে সরিয়ে দেওয়ার বা সুযোগ কম দেওয়ার কোনো অবকাশ নেই।

তিনি আরো বলেন, আমি দুর্গাপুর ও কলমাকান্দায় ‘অনগ্রসর’ শব্দটি রাখতে চাই না। আমি তাদের অগ্রসর বা সমান রাখতে চাই। গারো, হাজং বা অন্যান্য আদিবাসী ভাই-বোনদের নিয়ে একই সমাজে বসবাস করতে চাই, তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ডেপুটি স্পীকার বলেন, যাদের ঘর নেই, তাদের জন্য দুর্গাপুর ও কলমাকান্দায় ২০টি ঘরের ব্যবস্থা করা হয়েছে।

পাহাড়ি জনগণের সুপেয় পানির সংকট নিরসনে বিশেষ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মন্দির ও গির্জা মেরামত করা হয়েছে। বর্ডার রোডের সাথে বাড়িঘরের সংযোগ স্থাপনের জন্য নতুন রাস্তার ব্যবস্থা করা হচ্ছে, হাতির আক্রমন থেকে বাঁচতে বিভিন্ন এলাকায় লাইট স্থাপন করাসহ নদী ভাঙন রোধে প্রটেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনগ্রসর মহিলাদের স্বনির্ভরতা অর্জন নিয়ে তিনি বলেন, আজকে যাদের সেলাই মেশিন দেওয়া হচ্ছে, তা বিক্রি করার জন্য নয়। এটি দিয়ে আপনারা নিজেদের এবং আশেপাশের মানুষের কাপড় সেলাই করে স্বাবলম্বী হতে পারবেন। কাজ করে খেতে লজ্জার কিছু নেই।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পীকার বলেন, তোমাদের জন্য যে উপবৃত্তির টাকা দেয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে এটি উৎসাহস্বরুপ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটি তোমাদের জন্য উপহার ও অনুপ্রেরণা। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে, এটাই তোমাদের কাছে চাওয়া। তোমরা যারা ভালো ফলাফল অর্জন করবে, তাদের চাকরির ক্ষেত্রে কোনো দলীয় বা মতাদর্শিক ভেদাভেদ না দেখে আমি নিজে তোমাদের জন্য সুপারিশ করবো।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে ৪৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩২ জন গরিব ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নগদ উপবৃত্তি প্রদান করা হয়; যেখানে ১ম থেকে ৫ম শ্রেণির ১৬০জন শিক্ষার্থীর প্রত্যেককে তিন হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৬৪ জনকে পাঁচ হাজার টাকা এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ৯৬ জনকে সাত হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। পাশাপাশি একটি পরিবারকে বসতঘর প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ্ আল উমর ফারুক, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit