মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার লিখলেন, ‘জীবন একটা কৌতুক’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টিস ডেস্ক : ভেনেজুয়েলায় সান্তোসের ম্যাচে বিশ্রামে থাকলেও অবসর সময়টা জুয়ার টেবিলেই কাটালেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে অংশ নেন।

সামাজিকমাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন,‘লাইফ ইজ এ জোক’ (জীবন একটা কৌতুক)। ছবিগুলোতে নেইমারকে অন্য প্রতিযোগীদের সঙ্গে হাস্যোজ্জ্বল ও উৎসবমুখর পরিবেশে দেখা যায়। তার সংক্ষিপ্ত ক্যাপশন দ্রুতই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
এটি ২০২৬ ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্ব। সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চলবে ৩০ জুলাই পর্যন্ত।
এই টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ নতুন নয়। ২০২৫ সালে একই প্রতিযোগিতায় তিনি ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়েছিলেন এবং ৫৩,৫০০ ব্রাজিলিয়ান রিয়াল পুরস্কার জিতেছিলেন।

এদিকে, সান্তোসের ম্যাচে তাকে শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। ক্লাবের অনুশীলন কেন্দ্রে বিশেষ ফিটনেস কর্মসূচি অনুসরণ করছেন তিনি, যাতে শনিবার ব্রাজিলিয়ান লিগে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত ম্যাচে খেলতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit