সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পর গোলপোস্টের জাল কেটে নেওয়ার দৃশ্যটা চোখে পড়েছে নিশ্চয়ই। আর্জেন্টিনাকে হারানোর পর স্পেনের ফুটবলাররা এমন অভিনব উদযাপন করেছেন। ফেরান তোরেস, লামিন ইয়ামাল, উনাই সিমনসহ দলের অনেক খেলোয়াড় কাঁচি দিয়ে গোলপোস্টের জালের অংশ কেটে নিজেদের কাছে রেখে দেন। 

মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকের মনে প্রশ্ন ওঠে—চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? এটা কি শুধুই কোনো রীতি নাকি ভিন্ন কিছু। আসলে ফুটবলে এটি খুব প্রচলিত রীতি নয়। তবে যুক্তরাষ্ট্রে বাস্কেটবলে বড় কোনো শিরোপা জয়ের পর বাস্কেটের জাল কেটে স্মারক হিসেবে সংরক্ষণ করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

এই রীতির সূচনা হয় ১৯৪৭ সালে। সে বছর নর্থ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের কোচ এভারেট কেস সাদার্ন কনফারেন্স শিরোপা জয়ের পর খেলোয়াড়দের কাঁধে উঠে বাস্কেটের জাল কেটে সংগ্রহ করেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের কলেজ বাস্কেটবলে শিরোপা জয়ের অন্যতম প্রতীকী উদ্‌যাপনে পরিণত হয় জাল কেটে নেওয়া।

এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় স্পেনের ফুটবলাররাও সেই ঐতিহ্য অনুসরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজয়ের স্মারক হিসেবে গোলপোস্টের জালের একটি অংশ নিজেদের কাছে রেখে দেন তারা।

ফুটবলে এমন দৃশ্য সচরাচর দেখা না গেলেও, স্পেনের এই উদ্‌যাপন বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে বিশ্বজয়ের স্মৃতি ধরে রাখার একটি ব্যতিক্রমী উপায় হিসেবে উল্লেখ করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার তারকা আনহেল ডি মারিয়াকেও ফাইনালের গোলপোস্টের জালের একটি অংশ সংগ্রহ করতে দেখা গিয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit