ডেস্কনিউজঃ ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে সোমবার সব মিলিয়ে ভোট দিয়েছিলেন ৪,৭৯৭ জন। তার মধ্যে লোকসভা এবং রাজ্যসভার সংসদ সদস্যদের ভোটগণনা হচ্ছে আগে। হিসাব এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর পক্ষে পড়েছে ৫৪০ জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিন্হা পেয়েছেন ২২৮টি।
দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত প্রত্যেক সাংসদের ভোটমূল্যই সমান— ৭০৮। কিন্তু বিভিন্ন রাজ্যের বিধায়কদের ভোটমূল্যে রয়েছে তারতম্য।
সূত্র বলেছে, নির্বাচনের ফল ঘোষণার পর নয়াদিল্লীর তিন মূর্তি মার্গে দ্রৌপদী মুর্মুর অস্থায়ী বাসভবনে গিয়ে তাকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুর্মুর জয়ের ঘোষণা আসার পর রাজপথে অবস্থিত দলীয় সদর দপ্তর থেকে শোভাযাত্রা বের করার পরিকল্পনা করছে বিজেপির দিল্লি শাখা।
ওডিশায় দ্রৌপদী মুর্মুর নিজের শহর রায় রংপুরেও মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া আদিবাসী সাঁওতালদের ঐতিহ্যবাহী নৃত্য ও বিজয় উদযাপন অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা করা হয়েছে।
কিউএনবি/বিপুল/ ২১শে জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৫.৪৮