রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা কত, যা বললেন সুজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত শ্রীলংকায় এবারের এশিয়া কাপ হবে কি না তা নিয়ে দোলাচলে ছিল ক্রিকেটবিশ্ব। অবশেষে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এশিয়া কাপ আয়োজন করার মতো অবস্থায় নেই জানিয়ে বুধবার আনুষ্ঠানিক এক বিবৃতি এসএলসি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) নিজেদের অপারগতার বিষয়টি জানিয়েছে এসএলসি। এমন অবস্থায় এশিয়া কাপের বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম এসেছে।  কেননা একমাত্র বাংলাদেশই নিরপেক্ষ ও নির্ভরযোগ্য ভেন্যু। কারণ, পাকিস্তানে হলে সেখানে ভারত দল না যাওয়ার সম্ভাবনা বেশি।  ভারতে হলে একই সমস্যার উদয় হতে পারে।  অন্যদিকে আফগানিস্তান ভেন্যু হিসেবে ধারণার বাইরে।

সেক্ষেত্রে এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে ভাবা হচ্ছে। এ ব্যাপারে বিসিবির ভাবনা কী?বৃহস্পতিবার দুপুরে এ ব্যাপারে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন এক গণমাধ্যককে বলেন, ‘প্রথমত আমরা এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানি না। এসিসি কিংবা লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। যেহেতু আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত হইনি এখনও, তাই এ সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি দেয়াও সমীচীন নয়।’তবে বাংলাদেশ আগ্রহী কিনা প্রশ্নে অনেকটা এড়িয়ে গেলেন বিসিবি সিইও। বলেন, ‘এশিয়ায় তো আরও ক্রিকেট খেলুড়ে দেশ আছে। তারাও নিশ্চয়ই আয়োজক হতে চাইবে। দেখা যাক এসিসি কি বলে!’

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit