রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ফর্মে ফেরাতে বিরাট কোহলিকে জিম্বাবুয়ে পাঠাতে পারে বিসিসিআই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। মনে করা হচ্ছিল যে একেবারে এশিয়া কাপের সময় ভারতীয় দলে মাঠে ফিরবেন তিনি। কিন্তু এখন বিসিসিআইয়ের অন্দরমহল থেকে খবর আসছে যে ভারতের জিম্বাবুয়ে সফরে তাকে দলে ডাকা হতে পারে। এশিয়া কাপ ২০২২-এর আগে কোহলি যাতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে ফর্ম ফিরে পায় সেজন্য এমন উদ্যোগ নিতে যাচ্ছে বিসিসিআই।

বিসিসিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এশিয়া কাপের আগে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে কোহলিকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।

নাম প্রকাশ না করা শর্তে ভারতীয় দলের নির্বাচন কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, “বিশ্রাম নিয়ে কোহলি মানসিকভাবে তরতাজা হয়ে উঠবেন। কিন্তু এতদিন ক্রিকেট থেকে দূরে থেকে তার পক্ষে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামাটা সহজ হবে না। তাই আমরা চাইছি জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে তারপর ফিরে আসুন তিনি।

যদিও বিরাট কোহলি ছাড়া আর কোনও সিনিয়র ক্রিকেটারের ওই সফরে খেলার সম্ভাবনা নেই। কারণ এশিয়া কাপ ও জিম্বাবুয়ে সফরের মধ্যে ব্যবধান খুব কম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তারা বিশ্রামে থাকছেন। বিরাট কোহলি সঙ্গী হিসেবে নিজের এক সময়ের দিল্লির সতীর্থ শিখর ধাওয়ানকে পেতে পারেন যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে বিরাট কোহলি একেবারেই ভালো ফর্মে ছিলেন না। সব ফরম্যাটে মোট ৬ ইনিংস মিলিয়ে তিনি ৭৬ রান করেছিলেন। টেস্ট র‍্যাঙ্কিংয়ে আর প্রথম দশে নেই তিনি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথম তিন ব্যাটারের তালিকা থেকে ছিটকে গেছেন তিনি।

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/বিকাল ৪.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit